Wednesday, November 22, 2023
ত্রিলোচন সাহিত্য ভুবন: কবিতা পত্রিকা সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
Friday, November 17, 2023
প্রেমের কবিতা
কবিতা
প্রেমের কবিতা যা মনের ভালো তৈরি করে এ অন্য রকম অনুভুতি তৈরি করে । মনের অজান্তেই ভালো লাগা মন্দ লাগা বহিঃপ্রকাশ ঘটে ভালো লাগা দিয়ে। ভালোবাসার কবিতা গুলো ফুটে ওটে তার সাথে চাওয়া পাওয়ার গল্প গুলো।
Saturday, November 4, 2023
প্রেমের কবিতা
ধানের খেতে অচেনা মানুষ
-শুভ জিত দত্ত
দেখেছি তোমাকে নতুন ধানের খেতে
একগুচ্ছ ধানের শীষ ছিল হাতে
সারা গায়ে কাঁদা মেখে জীর্ণ চেহারায়
চেনা মুখ তবু চেনা যায় না তাতে
নেই কোনো ক্লান্তি নেই কোনো বিরতি
সবাই পাল্লা দিয়ে চাই তার সাথে
কখন সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে
বাড়ি ফেরা সেই সন্ধ্যা পেরিয়ে রাতে
কাজের মাঝে সুযোগ বুঝে হাতটা ধুয়ে
তোমাকে খেতে দেখি পান্তা ভাতে
এত শত কাজ পুরোটা মাঠে পড়ে আছে
তবু কোনো রকম ছুটি নেই তাতে
দিন শেষে যখন কাজ ফুরিয়ে আসে তোমার
দেখার সুযোগ তখন আমার হাতে।।
Wednesday, November 1, 2023
২০২৩ কবে অনুষ্ঠিত হবে কালী পূজা, দীপাবলি, ধনতেরাস,ভুত চতুর্দশী আর ভাইফোঁটা
বাঙালির উৎসব বছর জুড়ে লেগেই থাকে, আর এই উৎসবের মুহূর্ত যেন মহালয়া থেকে শুরু হয়। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা এরই মধ্য দিয়ে বাঙালির অপেক্ষার পরিসমাপ্তি ঘটে। দেখতে দেখতে দূর্গা পূজা শেষ হয়ে গেলেও শেষ হয় না উৎসবের আমেজ তারপর লক্ষ্মী পূজা থেকে আর এক পর্ব শুরু হলো দীপাবলি পাঁচ দিন ধরে উদযাপন হয়, এর পর ধনতেরাস থেকে শুরু হয়, তারপর ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। কালীপূজোর শুভ সময় হচ্ছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই সাথে সাথে চলে দীপা বলি প্রদীপ দানের মাধ্যমে অন্ধকার দূর করা হয় ।পিতৃপুরুষের শান্তি কামনা করা হয় কারণ এই দিন কিছু সময়ের জন্য স্বর্গে এর দ্বার খুলে যায়। যেহেতু ঘরে ঘরে দিক দান করা হয় তাই এই কালীপূজাকে দ্বীপান্বিতা কালীপূজাও বলা হয়ে থাকে। আর এই সময় লক্ষী পূজা করলে বিশেষ শুভ ফল লাভ হয়। দীপাবলিতে দীপ দানের আরেকটি কারণ হচ্ছে এই দিনে বা এই বিশেষ মুহূর্তে রামচন্দ্র রাবণকে পরাজিত করে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। এই বছর অর্থাৎ ২০২৩ সালে ১২ ই নভেম্বর বাংলা ২৫শে কার্তিক রবিবার দীপান্বিতা কালী পূজা বা দীপাবলি অনুষ্ঠিত হবে এই দিনে আমাবস্যার অন্ধকার দূর করার জন্য দিকে দিকে আলোকসজ্জা ও প্রদীপ দানের আয়োজন করা হয়ে থাকে। দীপান্বিতা কালীপূজার ঠিক দুই দিন আগে অর্থাৎ ১০ই নভেম্বর ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়েছে এবছর। আর ভূত চতুর্দশী পড়ছে এ বছর ১১ই নভেম্বর এই দিন ১৪ প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং চৌদ্দ শাক খাওয়ার বিধান আছে। প্রচলিত আছে যে এই মুহূর্তে চৌদ্দ পুরুষেরা আমাদের এই লোকে ফিরে আসে এবং আমরা তাদেরকে উদ্দেশ্য করে চৌদ্দ প্রদীপ নিবেদন করি যাতে তারা স্বর্গের দ্বারে প্রবেশ করতে পারে। এবছর ভাইফোঁটা অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া পড়ছে ১৪ই নভেম্বর মঙ্গলবার এই দিনে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় একটি বিশেষ মঙ্গলটিকা প্রদানের জমির দয়ারে কাটা বিছিয়ে দেয় । এভাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবহমান কাল ধরে পরিবারের মঙ্গল কামনায় এই উৎসব ও পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। বলাই যায় যে সারাতে দুর্গাপূজার সমাপ্তি ঘটলেও উৎসবের শেষ হয় না।
Tuesday, October 3, 2023
কবিতা
Monday, September 25, 2023
পুজোর কবিতা
বিসর্জনে বিদায়
-শুভ জিত দত্ত
মনের কোনে দোলা দিয়ে
লাগলো খুশির হাওয়া,
মায়ের আসার সময় হলো
প্যান্ডেলে ছুটে যাওয়া।
দেখতে দেখতে কখন যে
সময় ফুরিয়ে এলো,
পূজো এলেই সুখের ভিড়ে
দুঃখ বিদায় নিলো।
সন্ধ্যা থেকে শুরু হয়ে
রাত অবধি চলে,
খাওয়া দাওয়া ইচ্ছে মতো
চলছে শপিং মলে।
পাঁচটা দিনের শেষ লগ্নে
তোমার বিদায় বেলা
দশমীতে ঘট বিসর্জনের মাঝে
ফুরিয়ে এলো মেলা।।
Wednesday, September 13, 2023
ত্রিলোচন সাহিত্য ভুবন: সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
Tuesday, September 12, 2023
কবিতা
মৃদু কল্পনা
-শুভজিত দত্ত
তোমার শত ব্যস্ততার মাঝেও
আমাকে কি মনে পড়ে,
নাকি কাজের মাঝে ডুবে থেকে
নিজেকে হারিয়ে ফেলো।
প্রতিটা মুহূর্তে তোমার ভাবনা
মেঘের মতো এসে জড়ো হয়,
পাখির মতো উড়ে বেড়ায়
তোমার ভাবনার মাঝে।
আমার রাতের ঘুম আসেও
যখন হঠাৎ কল্পনার মাঝে,
তোমার মৃদু হাতের স্পর্শ
চুলের ফাঁকে প্রবেশ করে ।
আমার দিনের কাজ কেড়েছে
ভাসে ভাসা কল্পনা গুলো,
যতটা ভাবি আড়াল করবো
ততটা তুমি পেয়ে বসো।।
Monday, August 14, 2023
বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কবিতা
ভয়াল রাত
-শুভজিত দত্ত
সেদিন যদি সন্ধ্যার পর পর
ভোরের আলো ফুটে উঠতো,
বিভীষিকাময় রাত যদি
ঘনিয়ে না আসতো
তাহলে হয়তো হারাতে হতো না
আমাদের জাতির জনকে,
এমন রাতের জন্যে আমাদের
দিন পরিণত হলো শোকে
কাক ডাকা ভোরে যদি কোন
দুঃসংবাদ ভেসে না আসতো,
জাতির পিতার উন্নয়নে দেশটা
তখন খুশির জোয়ারে ভাসতো
সেদিন থেকে আমরা পিতা
হারা দেশে থাকি,
সেই রাতের কষ্টের গল্প গুলো
কোথায় জমা রাখি।
তবু এগিয়ে যেতে হবে তার দেখা
স্বপ্ন বুকে জমিয়ে,
হাল ধরেছেন তার কন্যা
কে রাখে এখন দমিয়ে।।
Friday, August 4, 2023
কবিতা
আমার কল্পনায়
-শুভজিত দত্ত
চোখ যে বন্ধ করবো আমি
তার কি আর উপায় আছে
পাতা ফেললে কোন মতে
তুমি ভেসে ওঠো চোখে।
সারাদিন যদি তোমাকে দেখি
মন বসায় কি ভাবে আমি কাজে,
বকাবকি কি কম শুনি
অফিসের বড় বাবুর কাছে।
এমন বিরম্বনায় পরিনি কখনো
হঠাৎ কি উটকো ঝামেলা,
আমার উপর কেন পড়লো
কল্পনা জুড়ে তোমার বিচরণ।
এমন হয় নি কখন আগে
এখন তাই তোমাতেই আসক্ত,
দিক বিদিক ছুটে বেড়ায়
আর নিজেকে হারিয়ে ফেলি ।।
Thursday, July 20, 2023
কবিতা নীল আঁচল
নীল আঁচল
শুভজিত দত্ত
সবুজ ঘাসের সাথে তোমার
অনেক দিনের বন্ধুত্ব,
নীল আকাশের সাথে তুমি
করেছো গভীর সম্পর্ক।
প্রজাপতি তাই সুযোগ পেলেই
ভাব জমাতে চায় ,
জাদুকরী রূপের জালে তারা
নিজেকে জড়াতে চায়।
বাহানা খোঁজে তোমাকে দেখার
নীল পাখিদের দল,
সন্ধ্যা নামলে তোমার চোখে
তারার মেলা বসে।
শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে
কাছে টানার চেষ্টা ,
কাজল কালো চোখে যেন
মনকে বশে আনে।
নীল আঁচলের ভাঁজে ভাঁজে
হাজারো কাব্য লেখা
তোমাকে নিয়ে স্বপ্ন বোনা
সেই আঁচলের ভাঁজে।।
Sunday, July 9, 2023
কবিতা
তুমি আসবে
-শুভ জিত দত্ত
তুমি আসবে তাই হঠাৎ একদিন
নিঃসঙ্গতা চলে যাবে
রেখে যাবে একাকীত্বের স্মৃতি
ছিল এক দুঃসহ যন্ত্রণা
একরাশ হতাশা ভর করেছিল
মৃত্যুর হাতছানি দিয়ে
তোমার আশার সংবাদ পেয়ে
তারাও চলে গেছে
রঙিন স্বপ্নেরা ভীর জমিয়েছে
তুমি আসবে তাই
কথার ফুলঝুরি জমানো আছে
শোনাবো কাছে পেলে
এলোমেলো আর অগোছালো
সঙ্গী ছিল নিত্য দিনের
নিজেকে আমি গুছিয়ে নিয়েছি
শুধু তুমি আসবে তাই।।
Friday, June 30, 2023
তিন হাজার সাল
৩০০০সাল
দেখতে দেখতে কয়েক যুগ কেটে গেল অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দুনিয়ার।ছেলেটা বড় হলে বিয়ে দিয়ে পড়ের বাড়ি পাঠাতে হবে । একটু বড় হলেই বাইরে পাঠাতেও ভয় করে কোন মেয়ের কু নজরে পড়ে । ছেলেদের বেশি লেখা পড়া করা বর্তমান সময়ে সব থেকে দুশ্চিন্তার কখন কোন মেয়ে যে আমার ছেলেটার নিয়ে পালাবে। তার উপর ভালো ঘরে না গেলে মেয়েরা ছেলেদের উঠতে বসতে শাসন করে । কোন ভুল হলে শ্বশুর বাড়ি নিয়ে হাজারো খোটা দেয় মেয়েরা ছেলেদের। যাই হোক ছেলেটাকে ঘরের সব কাজ হাতে ধরে শিখিয়েছি কোন ব্যবসায়ী মেয়ে হলে ছেলে বিয়ে দেবো না চাকুরিজীবী মেয়ে চাই ছেলের জন্য। আমার ছেলে অন্য কারো থেকে কম কিসের। যদি একটা মেয়ে থাকতো ঘরে, ছেলের বাড়ি থেকে অনেক কিছু বাগাতে পারতাম।ছেলে হলে সংসারে নানা খরচের ভেতর কিছু সঞ্চয় করতে হয় মোটা অংকের পণ দিতে হবে মেয়েকে না হলে একটা চাকুরিজীবী মেয়ে জুটবে না। ছেলেদের পরের বাড়ি পাঠিয়েও কি শান্তি আছে শ্বশুর বাড়ির মানুষ গুলো কেমন আমার ছেলেটাকে কেমন রেখেছে।যাই হোক দাদুর কাছে শুনেছি অনেক কাল আগে নাকি ছেলেরা বাড়িতে বউ আনতো মেয়েদের শাষণ করতো এখন কি যুগ এলো আবার উঠতে বসতে ছেলেদের কথা শুনতে হয় ।ছেলে নির্যাতন এর সর্বোচ্চ শাস্তি নাকি মৃত্যুদণ্ড করেছে এবার যদি মেয়েরা একটু শুধরায়।যাই হোক শাস্তি বাড়ানোর জন্য ছেলে পরিষদ কি কম আন্দোলন করেছে । আন্দোলনে আমাদের একটা স্লোগান ছিল ছেলের গায়ের উঠলে হাত ভাঙবো মোরা নারীর হাত।।যাই হোক এতো এতো সময় যা পড়লেন সব ভবিষ্যত কেন্দ্রীক কল্পনা ।।

.jpeg)





