মহান মাতৃভাষা দিবস সকল ভাষা শহীদদের স্মরণে আমার লেখা কবিতা "একুশ এলেই"
একুশ এলেই
-শুভ জিত দত্ত
একুশ মানে রণাঙ্গনে বুলেট বিদ্ধ
আমার ভাইয়ের মৃত দেহ ,
একুশ এলেই দল বেঁধে ফুল হাতে
প্রভাত ফেরীর সারি ।
একুশ মানেই মাতৃভাষায় কথা
বলার অবাধ স্বাধীনতা,
একুশে এলেই পুষ্প অর্ঘ্যে স্তূপে
ঢেকে থাকা শহীদের বেদী।
একুশ মানেই পলাশ রাঙা এক
স্নিগ্ধ ফাল্গুনের ভোর,
একুশ এলেই কালো ব্যাজ ধারণ
করা চোখে আগামীর স্বপ্ন।
একুশ মানেই বর্ণমালার মিছিলে
ভাষার গানে সুর মেলানো,
একুশ এলেই ভোরের শিশিরে
ভেজা সাদা শহীদ মিনার।

No comments:
Post a Comment